, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কুষ্টিয়ায় দুর্গাপূজার উৎসব-আনন্দে অ্যালকোহল পানে ৩ যুবকের মৃত্যু




কুষ্টিয়ায় দুর্গাপূজার উৎসব-আনন্দে অ্যালকোহল পানে ৩ যুবকের মৃত্যু

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২০, ১৫:২৮ | 977 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুষ্টিয়ায় দুর্গাপূজার উৎসব-আনন্দে বিষাক্ত অ্যালকোহল পান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। রাতে অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর আজ বুধবার (২৮ অক্টোবর) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তারা হলেন- খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) ও সদর উপজেলার বড় আইলচারা গ্রামের তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, অ্যালকোহল পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাত ১২টা থেকে বুধবার ভোর সাড়ে ৪টার মধ্যে ওই তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিন যুবকেরই মৃত্যু হয়।
তবে হাসপাতালে থাকা রোগীদের স্বজনরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET