১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • কুষ্টিয়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় জীবন গেলো মেধাবী ছাত্র হামজার




কুষ্টিয়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় জীবন গেলো মেধাবী ছাত্র হামজার

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২১, ০১:৪২ | 1133 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঘাতক বেপরোয়া ট্রাকের ধাক্কায় জীবন গেল এক মেধাবী স্কুল ছাত্রের। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট(কদমতল) গ্রামের সোহেলের আদরের সন্তান হামজাকে ঘাতক ট্রাক বাঁচতে দিলোনা। সন্তানকে নিয়ে দেখা হাজারো স্বপ্ন তাসের ঘরের ন্যায় ভেঙ্গে চুরমার হয়ে গেল আজ।

সদা চঞ্চল, হাসিখুশিতে থাকা, এলাকার ছোটবড় সবার প্রিয় ছিল হামজা (১৩)। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বটতৈল পোড়াদহ সড়কের কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় খান অটো রাইচ মিলের একটি বেপরোয়াগামী ট্রাকের সাথে দুর্ঘটনার শিকার হয় হামজা ।

স্থানীয়রা জানান, ঘটনার সময় বটতৈলের দিক থেকে আসা একটি ট্রাক হামজার বাইসাইকেল পিছনে সজোরে ধাক্কা মারে। এতে হামজার মাথায় ট্রাকের ডালার বডিতে প্রচন্ড আঘাত লেগে রক্তাত্ব হয়ে রাস্তায় লুটিয়ে পরে। এ সময় স্থানীয় কয়েকজন হামজাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে নিয়ে ভর্তির কিছুক্ষনের মধ্যে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হামজার মরদেহ মর্গ থেকে বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET