, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • কুষ্টিয়া ৪নং বটতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত




কুষ্টিয়া ৪নং বটতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০১৯, ২১:৪১ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া ।। কুষ্টিয়া সদরউপজেলা আওয়ামী লীগের ৪নং  বটতৈল ইউনিয়নের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ত্রিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বিকাল তিনটায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতা কর্মীরা ফেস্টুন ব্যানার প্লাকার্ড নিয়ে সম্মেলন স্থলে হাজির হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন সদর উপজেলা  আওয়ামী লীগের সভাপতি এ্যাড আসম আক্তারুজ্জামান মাছুম, প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,  দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম, হাবিবুল্লাহ, সহ সভাপতি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ,  রবিউল ইসলাম রবি, জেলা আওয়ামীলীগের সদস্য মাজাহারুল আলম সুমন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শহর আওয়ামীলীগের সহ সম্পাদক ও পৌর কাউন্সিলর রেজাউল ইসলাম বাবু,শহর আওয়ামী লীগের সহ সভাপতি মানজিয়ার  রহমান চঞ্চল   জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুনেছা সবুজ,সাধারণ সম্পাদক শামস তামিম মুক্তি,সাংগঠনিক সম্পাদক  আফরোজা আক্তার ডিউ,জেলা স্বেচ্ছা সেবকলীগের জেলা সভাপতি  আকতারুজ্জামান লাবু, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃআফিল উদ্দিন, ,বটতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বাবুল,জেলা কৃষক লীগ নেতাআজব আলী,সদস্য এফ এম এনামুল হক,ফ্রেশ এগ্রো ফুডের স্বত্তাধীকার হাজী ওমর ফারুক, চিসতিয়া অটোমিলের মালিক আনোয়ার হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ও ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি ডাঃ মিজানুর রহমান,অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন  ৪নং  বটতৈল ইউনিয়নের  সাধারণ সম্পাদক  মফিজুল ইসলাম মফিজ ।

ইউনিয়ন কমিটি ভেঙে দিয়ে একটি নতুন কমিটির গঠনে সভাপতি পদে ডাঃ মিজানুর রহমমান, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, আক্তার হোসেন, এছাড়া সম্পাদক পদে মফিজুল ইসলাম, আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, মিজানুর রহমানসহ ৮ টি প্যানেল জমা দিয়েছে কাউন্সিলররা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম আক্তারুজ্জামান মাছুমের নিকট । কোন রকম নাম ঘোষনা ছাড়াই এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET