১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • কু্ষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা




কু্ষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ২২:১৮ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজ মঙ্গবার(১৭ ডিসেম্বর) বিকেল ২ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী  উপজেলায় পৃথক দুটি অভিযানে যদুবয়রা হাসদিয়া বালুমহলে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনায়  অভিযুক্তদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায়  করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি (কুমারখালী) এম এ মুহাইমিন আল জিহান ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে,

আলতাফ মোল্লা (৪৬) পিতা বরকত মোল্লা, মোঃ ফরিদ (৩৪) পিতা মোঃ ফজলুর রহমান, মোঃ আনিস বয়স (২৯) পিতা মোঃ শওকত শেখ,  এবং মোঃ শামীম (১৯) পিতা তোফাজ্জলকে জরিমানা ধার্য করেন।

এবং উত্তর চাঁদপুর ডাকুয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে স্থানীয় বাসিন্দাদের বসত ভিটা হুমকির মুখে পতিত হওয়ার অপরাধে  উল্লেখ্য স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা কালে মেশিন মালিক পালিয়ে গেলে ড্রেজারটি ধ্বংস করা হয়।

এই  বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এম এ মুহাইমিন আল জিহান জানান, জনস্বার্থে এই সকল অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET