১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কুয়েটের শিক্ষা সফরের বাস ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০১৮, ০৯:১০ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদক :- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষা সফরের দুটি বাস তল্লাশী করে প্রায় ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জ‌ড়িত থাকার অ‌ভি‌যোগে দু‌টি গা‌ড়ির চালক ও হেলপারসহ ৪ জনকে আটক করা হয়েছে।

মিদুল টুরস্ প‌রিবহ‌নের ঢাকা মেট্রো ব- ১৪-৬৮২০ ও ঢাকা মেট্রো ব-১৪-৬৬৮৮ নম্বর গা‌ড়ি দু‌টি জব্দ করা হ‌য়।

সোমবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা পু‌লিশ বাস টা‌র্মিনালের মোড় থেকে বাস দুটিতে তল্লাশী চা‌লিয়ে ইয়াবাসহ তা‌দের আটক করে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, কুয়েটের ৭০জন শিক্ষক শিক্ষার্থীসহ মিদুল টুরস্ এর দু‌টি বাস ৪জানুয়া‌রি রাঙ্গামা‌টি, সেন্টমা‌র্টিন ও খাগড়াছ‌ড়ি‌তে শিক্ষা সফরে যায়। সোমবার বাস দু‌টি খুলনায় ফিরে আসার কথা।  গোপন খবর ছিলো খুলনার ইয়াবা ব্যবসায়ীদের সাথে যোগসাজজসে বাসের স্টাফরা ইয়াবার চালান আনছে। সোনাডাঙ্গা বাস টা‌র্মিনালের মোড়ে আসলে বাস দুটিতে তল্লাসী চালিয়ে প্রায় দুই হাজার পিচ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনার সাথে জড়িতের অভিযোগে বাস দু’টির চালক ও হেলপারদের আটক করা হয়েছে। বাসে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের গন্তব্যে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET