কেশবপুর (যশোর) প্রতিনিধিঃযশোরের কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৯ এবং ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উদযাপন প্রতিযোগিতা-
২০১৯-এর পুরস্কার বিতরণ ১ আগস্ট বিকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক।
এস আর সাঈদ
কেশবপুর, যশোর।
Please follow and like us:








