১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • কেশবপুরে নব-নির্বাচিত এমপি শাহীন চাকলাদারকে ক্রীড়া সংগঠকদের ফুলের শুভেচ্ছা প্রদান




কেশবপুরে নব-নির্বাচিত এমপি শাহীন চাকলাদারকে ক্রীড়া সংগঠকদের ফুলের শুভেচ্ছা প্রদান

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০২০, ২২:৫১ | 916 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসন থেকে নব-নির্বাচিত এমপি শাহীন চাকলাদারকে ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কেশবপুর পৌর ভবনে নব-নির্বাচিত এমপি শাহীন চাকলাদারকে উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহার নেতৃত্বে ক্রীড়া সংগঠকরা ফুলের শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, কেশবপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বাবুল বিশ্বাস, যুগ্ম-আহ্বায়ক আব্দুল জব্বার, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান পিরো, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বি এম ইব্রাহীম হোসেন, যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মনিমোহন, সাধারণ সম্পাদক কবীর হোসেন, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জি এম হোচেন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান ওহাব, যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আনিসুর রহমান, ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET