যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে ভ্যার্চুয়াল আলোচনা সভা, যুব ঋনের চেক ও সনদপত্র বিতরণ রবিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদারের পরিচালনায় মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান প্রতিপাদ্য বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এ সময় ০৮জন প্রশিক্ষত যুবক-যুবতির মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকার ঋনের চেক বিতরণ করা হয়।









