, , ,

শিরোনামঃ-




কেশবপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০১৯, ১৯:৩৫ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস আর সাঈদ, কেশবপুর (যশোার) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ উপলক্ষে শনিবার সকালে র‌্যালী, আলোচনা সভা ও ২৫টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আলহ্জ্ব হাসান সাদেক ও পৌর মেয়র রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম ও ব্যাবসায়ী নাছির আহম্মেদ গাজী। আরো উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ আবু সাঈদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক, থানার তদন্ত ওসি রিপন বালা, অধ্যক্ষ এম আর মঈন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET