, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম ও প্রশাসক জাকির হোসেনের শোক প্রকাশ




সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম ও প্রশাসক জাকির হোসেনের শোক প্রকাশ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১২ ২০২৬, ২১:৫৩ | 617 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

রোববার (১২ জুলাই )পৃথক শোকবার্তায় প্রতিমন্ত্রী ও জেলা পরিষদের প্রশাসক বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। মহান মুক্তিযুদ্ধের পক্ষে তাঁর ভূমিকা, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অবদান এবং গণপূর্ত, ভূমি, পররাষ্ট্র, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে তিনি দেশের রাজনীতি ও রাষ্ট্রীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তারা বলেন, জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিচক্ষণতা, প্রজ্ঞা ও সততার পরিচয় দিয়েছেন। তার বর্ণাঢ্য কর্মজীবন এবং দেশ ও জনগণের প্রতি অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রতিমন্ত্রী ও প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET