১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কেশবপুর ও মণিরামপুরে নকল সিগারেটের রমরমা ব্যবসা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০১৮, ২২:৫৩ | 1097 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ঃ- যশোরের কেশবপুর ও মণিরামপুর উপজেলায় নকল সিগারেটের রমরমা ব্যবসা চলছে।
জানাগেছে, কেশবপুর ও মণিরামপুর উপজেলার নকল ব্রান্ড ও রেজিট্রেসান বিহিন বিপুল পরিমাণ সিগারেট দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাজারজাত করা হচ্ছে। যার ফলে সরকার লক্ষ লক্ষ টাকা রজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আর কোটি কোটি টাকার মালিক হচ্ছে ঐ সকল অসাধু নকল সিগারেট ব্যাবসায়ীরা। এদিকে মণিরামপুর থানার এস আই তপনের নেতৃত্বে গতকাল রাতে মণিরাপুর উপজেলার গীবা গ্রামে সানাউল মিস্ত্রির পূত্র আঃ রশিদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্রান্ড ও ট্রেডমার্ক রেজিট্রেসান বিহীন সিনার ও ব্লাক সিগারেট উদ্ধার করে এবং আঃ রশিদের পূত্র জাকির হোসেনকে আটক করে। জানাগেছে, দীর্ঘদিন যাবৎ আঃ রশিদের পূত্র জাকির হোসেন ঐ সকল নকল সিগারেট গুদামজাত করে সরকারের রাজস্ব নীতি অমান্য করে নিজস্ব প্রতিনিধির মাধ্যমে কেশবপুর ও মণিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামে গোপনে সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET