১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০২০, ১৯:৪২ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশেষ ক্ষমতাবলে গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। এছাড়াও  ড. কামাল হোসেন নিজেকে সভাপতি ও রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছেন।

বুধবার দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১৯ সালের ৫ মে বিলুপ্ত কমিটি গঠিত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ কাউন্সিল ২০১৯ কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে আমি ড. কামাল হোসেন ২০১৯ সালের ৫ মে ঘোষিত গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। পুনরায় জাতীয় কাউন্সিল না হওয়া পর্যন্ত দলের যাবতীয় রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্ব পালন করার জন্য ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে গণফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করছি। আহবায়ক কমিটির অন্য সদস্যদের নাম চলতি বছরের মার্চের মধ্যে ঘোষণা করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET