২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গরুর মাংসের ঝাল রেসিপি

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২১, ১৭:০৫ | 1089 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কোরবানির ঈদে গরুর মাংস খাওয়া হবে না, তা তো নয়। খেতেই হবে গরুর ঝাল ঝাল মাংস। কীভাবে সহজে রান্না করবেন ঝাল মাংস। ঝটপট শিখে নিতে পারেন সেই রেসিপি।
উপকরণ:
এক কেজি গরুর মাংস হাড়সহ। পেঁয়াজ-কুচি আধা কাপ। পেঁয়াজ-বাটা ১ টেবিল-চামচ। রসুন ও আদা বাটা ২ টেবিল-চামচ করে। হলুদ ও মরিচ গুঁড়া ১ টেবিল-চামচ করে। টমেটো কুচি ১টি। টমেটো কেচাপ ১ চা-চামচ। লবণ স্বাদ মতো। ধনেগুঁড়া ১ চা-চামচ। ৫ থেকে ৬টি শুকনা মরিচ। কাঁচামরিচ ৮-১০টি। ৪-৫টি এলাচ। ২টি তেজপাতা। ২ টুকরা দারুচিনি। ৫ থেকে ৬টি লবঙ্গ। তেল পরিমাণ মতো। টালা জিরাগুঁড়া ১ চা-চামচ দিতে পারেন।
পদ্ধতি: মাংস ছোট করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
একটি প্যানে তেল গরম করে এতে শুকনা মরিচ, পেঁয়াজ, তেজপাতা এবং গরম মসলা দিয়ে অল্পক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজ, আদা ও রসুন বাটা, ধনে-হলুদ-মরিচ গুঁড়া, টমেটো কুচি ও কেচাপ এবং লবণ দিয়ে মসলা কষে নিন।
মসলা ভালো করে কষে এলে গরুর মাংস দিয়ে ভালোভাবে নেড়ে দিন এবং কষাতে থাকুন। মাংস কষিয়ে এতে পরিমাণ মতো পানি দিন।

মাংস সিদ্ধ হয়ে মাখামাখা হয়ে আসলে কাঁচামরিচ ফালি, টালা জিরাগুঁড়া ও ১ টেবিল-চামচ সরিষার তেল দিয়ে মাংস চুলার উপরে রেখে দিন আরও কিছুক্ষণ।
১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। ব্যস সহজেই হয়ে গেলে ঝাল ঝাল গরুর মাংস কসানো রান্না। এবার পরিবেশন করুন পরিবার পরিজনকে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET