২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ভিন্ন স্বাদের ‘কাটা মসলায় গরুর মাংস ভুনা’

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৯ ২০১৯, ০৩:১৪ | 1373 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রান্না ডেস্ক- কাটা মসলায় রান্না করা গরুর মাংস ভুনা খাওয়ার মজাই আলাদা। পোলাও বা সাদা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এই ভুনা। তাই দেরি না করে ঝটপট রান্না করে ফেলুন কাটা মসলায় গরুর মাংস ভুনা। বাসায় খুব সহজে তৈরি করা যায় এই রেসিপিটি। চলুন তবে জেনে নেয়া যাক এটি তৈরির রেসিপিটি-

উপকরণ: গরুর মাংস এক কেজি, টক দই ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, শুকনো মরিচ কুচি ১০টি, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, দারুচিনি গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, জয়ফল গুঁড়া সামান্য, জয়ত্রী গুঁড়া সামান্য, তেল পরিমাণ মতো ও লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে মাংস ভালো করে ধুয়ে একটি ছাঁকনিতে রাখুন। পানি পুরোপুরি ঝরে গেলে একটি বাটিতে নিন। এর মধ্যে টক দই দিয়ে মেরিনেটের জন্য ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। এবার প্যানে তেল গরম করুন। এর মধ্যে মেরিনেট করা মাংস দিয়ে কষাতে থাকুন। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, শুকনো মরিচ কুচি, হলুদ গুঁড়া, জয়ফল ও জয়ত্রী গুঁড়া দিয়ে কষাতে থাকুন। কষানো হয়ে গেলে এতে গরম মসলা গুঁড়া ও লবণ দিয়ে নেড়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে বাটিতে ঢেলে পরিবেশন করুন সুস্বাদু কাটা মসলায় গরুর মাংস ভুনা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET