“গর্ভধারিণী মমতাময়ী মা”
মা ছিল লক্ষ্মীদেবী, বড়ই অভিমানী,
মায়ের চরণ ছিল, আমার সন্মানী,
মমতময়ী, বিচক্ষণ গর্ভধারিনী,
মনে আকুতি সব ছিল, সে-ই ধরনী,
মধ্যরাতে জেগে উঠে, খাওয়াত পানী,
মহত্ত্বে যত গুন, তাঁর মাথার রাণী,
মধুচন্দ্রিমায় মা ছিল, সোনার খনী,
মাতার শিহড়ে জাগি, দিতাম চিরণী,
মৃত্যু কালে কষ্ট পেয়েছে, প্রিয় জননী,
মহাসুন্দুরী ছিল মা, দশের নন্দিনী,
মরা-বাঁচা পায়নি সুখ, একটুখানী,
মাঘ মাসে পেত মা, কিছু শান্তির বাণী,
মেয়ের দানে রক্ষা, গরম ছিল অগ্নী,
মাতৃ স্নেহ কতো যে মধুর, জ্ঞাত জ্ঞানী।
“চতুর্দশ পদি কবিতা”
লেখক:মোঃ আদিল মাহমুদ।
Please follow and like us:







