, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় কর্মীরহাতের দ্বিতীয় দিনের ত্রাণ সামগ্রী বিতরণ




গাইবান্ধায় কর্মীরহাতের দ্বিতীয় দিনের ত্রাণ সামগ্রী বিতরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৩ ২০২০, ১৯:২৬ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসের কারণে দরিদ্র কর্মহীন গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকার ৫শ’ ২৫ পরিবারের মাঝে পাঁচদিনব্যাপী বুধবার ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচীর দ্বিতীয় দিনে ১শ’ ২৫ জন পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন কর্মীরহাতের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক আবু জাফর সাবু। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহকারি পরিচালক সামিউল ইসলাম পিপলু ও ব্যবস’াপক মাহমুদুল হক রতন।
নাবিক-কর্মীরহাত হাসপাতাল চত্ত¡র থেকে দ্বিতীয় দিনে সদর উপজেলার খোলাহাটি, দশানী, কুপতলা, চাঁপাদহ, কিশামত বালুয়া, গোদারহাট, ভাসারপাড়া, মিয়াপাড়া, কিশামত ফলিয়া, পূর্বকোমরনই ও পশ্চিম কোমরনই এলাকার কর্মহীন মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণকরা হয়।
গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী ও মানবসেবী সংগঠন কর্মীরহাতের উদ্যোগে ও ব্যবস্থাপনায়, ডু বেটার ফর দি চিলড্রেন (ডিবিসি) এর সহযোগীতায় এবং যুক্তরাষ্ট্রস্থ নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক) এর অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীগুলোর মধ্যে প্রতিটি প্যাকেটে রয়েছে চাল ১২ কেজি, মুশুর ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, চিনি ২ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, মুড়ি ১ কেজি ও খেজুর ২৫০ গ্রাম বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET