৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে বেসরকারী ভাবে আ’লীগের এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বিজয়ী




গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে বেসরকারী ভাবে আ’লীগের এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বিজয়ী

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২০, ২১:৫৮ | 979 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর) শূন্য আসনে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ আসনের উপ-নির্বাচনে ১৩২ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি ২ লাখ ১ হাজার ৪’শ ৮২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ধানেরশীর প্রতীকে ৪১ হাজার ৪’শ ৮ ভোট পেয়েছেন।
অন্যান্যদের মধ্যে জাতীয়পার্টির লাঙ্গল প্রতীকে মো. মাইনুর রাব্বী চৌধুরী রুমান ১০ হাজার ৩’শ ৪৬ ভোট, জাসদের মশাল প্রতীকে এসএম খাদেমুল ইসলাম খুদি ৫শ’ ১৪ ভোট পেয়েছেন।
সহকারি রিটার্নিং কর্মকর্তা পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসারদ্বয় সূত্রে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা যায়।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচন কমিশনের তফসিল ঘোষনা অনুযায়ী ২১ মার্চ এ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহনের দিন নির্ধারণ করা হয়। এ আসনের পলাশবাড়ী উপজেলার ৮ ইউনিয়নসহ একটি পৌরসভা ও সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন। এর মধ্যে পলাশবাড়ী উপজেলায় ২ লাখ ২০১ জন ও সাদুল্লাপুর উপজেলায় ২ লাখ ৩৫ হাজার ১০ জন। এ দুটি উপজেলায় পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৬৩৮ জন এবং নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৫৭৩ জন ছিল।
উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ডা. মো. ইউনুস আলী সরকারের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হয়। ছবি সংযুক্ত

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET