১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • গাজীপুরে ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত




গাজীপুরে ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০২০, ১৩:৫৩ | 1063 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক ফরিদ মিয়া (২৫) নিহত হয়েছে। সে উপজেলার বরমী ইউনিয়নের ভিটি পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ভিটিপাড়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অংকুর কুমার ভট্টাচার্য এর সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অংকুর কুমার ভট্টাচার্য জানান, ফরিদ বরমী-ভিটিপাড়া সড়কের চৌরাস্তা মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ড্রাম ট্রাকের (বালু বহনকারী) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ফরিদ মারা যায়। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET