, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে গভীর রাতে চালের ট্রাকে আগুন গুরুত্বর আহত ১




গুইমারাতে গভীর রাতে চালের ট্রাকে আগুন গুরুত্বর আহত ১

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০২৩, ১৫:২৩ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুইমারার হাফছড়ি চালভর্তি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানাযায়,অবরোধ চলাকালীন ২৬ নভেম্বর  রবিবার গভীর রাতে গুইমারা উপজেলার ০২ নং হাফছড়ি ইউনিয়নের হাফছড়ি  জয়নালের দোকানের পাশে  আলাউদ্দিনের বাড়ীর সামনে  চট্টগ্রাম হতে মাটিরাঙ্গা থানার তাইন্দং ইউনিয়ন গামী সরকারি চাল বহনকারী ট্রাক ঢাকা মেট্রো -ট ১৩-৭৮৮৩ রাস্তায় গাছ ফেলে পেট্রোল দিয়ে গাড়ীতে দেয় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ১ গুরুত্বর আহত হয়, স্থানীয়দের সহায়তায় আহতদেরকে মানিকছড়ি সরকারি  হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।গুরুত্বর আহত মোঃ ইসহাক মিয়া-২৮ পিতাঃকাঞ্চন মিয়া ও মোঃবেলাল হোসেন-৩৫ পিতাঃজাহিদুল হক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।

গাড়ীতে অগ্নিকান্ডের ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন,গুইমারা থানার (ভারপ্রাপ্ত) ওসি জহিরুল ইসলাম। তিনি জানান এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে  ক্ষতিগ্রস্থ ট্রাকটি থানার হেফাজতে আছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET