৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গুইমারায় অবৈধ ইটভাটা চালুর দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২৬, ২০:৩৭ | 655 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় অবৈধভাবে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন করায় একটি ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি এলাকায় অবস্থিত এমবিএম ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্না বলেন,সরকারি আইন অমান্য করে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার দায়ে এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET