, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা সহকারী রিটার্নিং অফিসারের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময়




গুইমারা সহকারী রিটার্নিং অফিসারের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময়

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২৩, ১৭:২০ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে সহকারী রিটার্নিং অফিসারের সাথে জনপ্রতিনিধিগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২০ ডিসেম্বর) গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে,উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রাজীব চৌধুরীর আয়োজনে ও সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা।
মতবিনিময় সভায় নির্বাচন আচরণবিধির বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রাজিব চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্ধুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নূরুল আলমসহ ৩ ইউনিয়নের ইউপি সদস্য /সদস্যাবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET