বিশুদ্ধ আত্না , সুন্দর সমাজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর বিভাগীয় লেখক পরিষদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ” গুণী সাহিত্যিক সন্মাননা পেলেন লালমনিরহাটের বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি ।
গতকাল (১ ডিসেম্বর) রংপুর টাউন হলে নানা আয়োজনের মধ্যে দিয়ে রংপুর বিভাগীয় লেখক পরিষদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালিত হয়। দিনব্যাপি আয়োজিত এই অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার কবি,সাহিত্যিক ও গুণীজনদের মহামিলনে পরিনত হয় রংপুর টাউন হল।
অনুষ্ঠানে কবিতা পাঠ ,আলোচনা সভা শেষে বিকেল ৫টায় ক্রেস্ট ও সন্মাননা সনদ প্রদান করা হয় । অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার গুণী ব্যাক্তিকে গুণী সাহিত্যিক সন্মাননা পদক প্রদান করা হয়। এছাড়াও বিশেষ সন্মাননা প্রদান করা হয় আনোয়ারা সৈয়দ হককে ও কৃতী সংগঠক সন্মাননা প্রদান করা হয় এস এম সাথী বেগমকে।
রংপুর বিভাগীয় লেখক পরিষদের প্রাক্তন সভাপতি ড. এ.আই.এম মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আব্দুল আলীম মাহমুদ,বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তুহিন ওয়াদুদ,বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক আকবর হোসেন,সাহিত্যিক ও সংগঠক রানা মাসুদ।
উল্লেখ্য লালমনিরহাট জেলার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজসেবক ফেরদৌসি বেগম বিউটি গত ২৯ নভেম্বর রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সমাজসেবা ও নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় “মৌলভী খেরাজ আলী স্মৃতি পদকে” ভূষিত হন।









