, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সরকারি খরচে জাপান-কোরিয়া ও জর্ডান যাওয়ার সুযোগ




গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সরকারি খরচে জাপান-কোরিয়া ও জর্ডান যাওয়ার সুযোগ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ২৯ ২০১৯, ১৮:৩০ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম শিমুল খান, গোপালগঞ্জ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারোর অধীনে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশীদের জাপান, কোরিয়া ও জর্ডান পাঠাবে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নের পর তাদেরকে ওই তিন দেশে পাঠানো হবে।
গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, যে সকল নারীরা প্রবাসে যেতে ইচ্ছুক তাদের দক্ষতা উন্নয়নের জন্য ৩টি কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। জাপান গমনে ইচ্ছুকদের ৬ মাসের আবাসিক কেয়ার গিভার প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি, বয়স ২০-২৮, কোর্স ফি ১ হাজার টাকা। কোরিয়া যেতে ইচ্ছুকদের ২ মাসের কোরিয়ান ভাষা শিক্ষার প্রশিক্ষণ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি, বয়স সীমা ১৮-৩০, কোর্স ফি ১ হাজার টাকা। জর্দানে যেতে ইচ্ছুকদের দেড় মাসের আবাসিক সুইং মেশিন অপারেশন প্রশিক্ষণ দেয়া হবে। ১৮-৩০ বছর বয়সের নারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা জেএসসি, কোর্স ফি ১৫শ টাকা। আগে আসলে আগে ভর্তি হতে পারবে আগ্রহীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET