, , ,

শিরোনামঃ-




গোবিন্দগঞ্জে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩ ২০২০, ১৬:৩২ | 956 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিলবর (১৪) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর ( রোববার) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামের টকোরগাড়ী নামক স্থানে রোপা আমন ধানের ক্ষেতে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয় স্থান থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। দিলবর ওই ইউনিয়নের পিয়ারপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, ১২ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে প্রতি দিনের ন্যায় অটোভ্যান নিয়ে বের হয় দিলবর। কিন্তু সে আর বাড়ীতে ফিরে আসেনি। সে না ফেরায় পরিবারের লোকজন তাকে রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে সকাল বেলা তার মৃহদেহ পাওয়া যায় ধান ক্ষেতে। দিলবরের লাশ সনাক্ত করেন মা দোলেনা বেগম, ভাই দেলোয়ার ও মামা নুনু মিয়া। নিহত দেলবরের গলায় গামছা পেঁচানো ছিলো এবং রাস্তার অন্য পার্শ্বে তার জুতা পাওয়া যায়।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মিলন চ্যাটার্জী ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ধারনায় অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দিলবর হত্যার শিকার হতে পারে। তবে তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হবে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET