, , ,

শিরোনামঃ-




গোলাপগঞ্জে করোনা আক্রান্ত রোগী সনাক্ত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৮:১৭ | 817 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের গোলাপগঞ্জে আরও এক করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। সে উপজেলার প্রথম করোনা আক্রান্ত রোগীর ভাগনা (১৮)। তারও বাড়ি ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল উত্তরপাড়া গ্রামে। এ নিয়ে গোলাপগঞ্জে ৪জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। রোববার (১০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী ।
তিনি বলেন, আক্রান্ত কিশোর উপজেলার ১ম করোনা রোগীর ভাগ্নে। গত ৭মে প্রথম করোনা রোগীর সংস্পর্শে আসা কয়েকজনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়।
শনিবার (৯মে) রাতে ওই কিশোরের রিপোর্ট পজেটিভ আসে।  রোগীর অবস্থা ভালো থাকায় বাড়িতে তার চিকিৎসা হবে বলেও জানান তিনি।
এদিকে রোববার (১০মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  আক্রান্ত ওই কিশোরের সংস্পর্শে আসা তার মা ও বোনের নমুনা সংগ্রহ করবে বলেও জানা যায়।
উল্লেখ্য,  গত ১ মে রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল নোয়া পাড়া গ্রামে ৩০ বছর বয়সী এক যুবকের করোনা রিপোর্ট পজেটিভ আসে।  এরপর ৩রা মে রোববার রাতে লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের এক তরুণীর (২০) করোনা সনাক্ত হয়। এরপর শুক্রবার (৯মে) ঢাকায় বসবাসরত এক যুবকের রিপোর্ট করোনা পজেটিভ আসে। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET