, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল চৌধুরীর স্কাউটস’র সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র লাভ




গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল চৌধুরীর স্কাউটস’র সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র লাভ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২০, ২২:৪৮ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ স্কাউটস’র সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র লাভ করেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ।

বাংলাদেশ স্কাউট আন্দোলনের সম্প্রসারণ ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গত শনিবার বিকেলে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস এর ৪৯তম বার্ষিক সাধারণ কাউন্সিল সভায় অতিথিদের কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি।

এ অনুষ্ঠানে স্কাউটিং এ অসামান্য অবদানের জন্য এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী সহ সারাদেশে মোট ২৪ জন স্কাউটারকে স্কাউটিং এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ব্যাঘ্র” এবং ২৪ জন স্কাউটারকে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ইলিশ” প্রদান করা হয়।

অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে কাউন্সিল সভার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি , বাংলাদেশের রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মোঃ আবদুল হামিদ।

এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের পরিচালক ও বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সহ-সভাপতির দারিত্ব পালন করছেন। তিনি মুক্তিযুদ্ধেও মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে বিশেষ অবদান রেখেছিলেন।

এদিকে প্রবীণ এই রাজনীতিবীদ বাংলাদেশ স্কাউটস’র সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র লাভ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, সাধারণসম্পাদক মোঃ রুহেল আহমদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET