বরিশালের গৌরনদীতে ভ্যাকসিন নিতে যাবার পথে সড়ক দূর্ঘটনায় অন্তর বেপারী নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন ও আহত হয়েছেন ২ জন ।
বুধবার (২৬ জানুয়ারী) সকালে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত অন্তর বার্থী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মালেক বেপারীর ছেলে ও বার্থী ডিগ্রি কলেজের ছাত্র। এবং আহতরা হলেন কটকস্থল এলাকার জামাল ফকিরের ছেলে রেদওয়ান ফকির ও খাঞ্জাপুর ইউনিয়নের গাইনের পাড় এলাকার সেলিম ঘরামীর ছেলে কাইয়ুম ঘরামী।
স্থানীয় ইউপি সদস্য করিম লস্কর জানান, আজ সকালে করোনার ভ্যাকসিন নেয়ার জন্য বার্থী ডিগ্রি কলেজ থেকে গৌরনদীর একটি বেসরকারী ক্লিনিকের উদেশ্যে মোটরসাইকেলযোগে রের হয় তিনজন। এ সময় বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বরিশাল থেকে চট্রগ্রামগামী বলেশ^র নামক একটি পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহতবস্থায় তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে অন্তর নামের কলেজ ছাত্রের মৃত’্য হয়।
এ বিষয়ে বলেশ^র পরিবহনটিকে আটক করা হয়েছে বলে জানান গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।









