১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • চাঁদপুর বাবুরহাট প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত




চাঁদপুর বাবুরহাট প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ১৫:৪৬ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল বলেছেন, খেলা-ধুলার আয়োজন করা হলেও ওই এলাকার যুবসমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পায়। বাবুরহাট এলআরবি নামে সংগঠনটি যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তা অবশ্যই প্রশংসার দাবীদার। এই ধরণের সংঘঠনের ভাল কাজের সাথে আমরা আছি এবং সহযোগিতা থাকবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের বাবুরহাট স্কুল ও কলেজ মাঠে এলআরবি বাবুরহাট নামে সংগঠনের আয়োজনে মাদক বিরোধী ‘বাবুরহাট প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবুরহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, যুবসমাজের নৈতিক অবক্ষয় যেভাবে মাদকের ছোবলে ধ্বংস হচ্ছিল, তাতে করে তাদের ঘুরে দাঁড়াতে মাদক বিরোধী ফুটবল খেলার মাধ্যমে এটি একটি প্রয়াস মাত্র। যুব সমাজকে সব সময় ভাল কাজের দিকে আকৃষ্ট করতে এই ধরণের আয়োজন খুবই প্রয়োজন। ভাল কাজের আয়োজন না থাকলে ওই এলাকায় অপরাধমূলক কাজ বৃদ্ধি পায়। আসুন ভাল কাজের মধ্যে দিয়ে আমরা সমাজকে সুন্দর করে গড়ে তুলি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মো. হারন অর রশিদ, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি সালাউদ্দিন মো. জিন্নাহ, মৈশাদী ইউনিয়ন আ’লীগের সভাপতি লিটন সরকার, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম নয়ন, কমিউনিটি পুলিশিং কল্যাণপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এম. কামাল প্রমূখ।
ফাইনাল খেলাায় অংশ গ্রহন করে কর্নফুলি বনাম হিলশা বহরদার একাদশ। খেলায় ১-০ গোলে হিলশা বহদার একাদশকে হারিয়ে কর্নফুলি একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET