১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • চাঁদপুর মতলবে বীর মুক্তিযোদ্ধার জানাযায় হাজারো মানুষের ঢল




চাঁদপুর মতলবে বীর মুক্তিযোদ্ধার জানাযায় হাজারো মানুষের ঢল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ২১:১৪ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মতলব দক্ষিণ উপজেলার  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম.গিয়াস উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ১২মার্চ বৃহস্পতিবার  দুপুর ২ঃ৪০মিনিটে ঢাকা স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি—–  রাজিউন),।মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এড মোঃ নুরুল আমিন রুহুল এমপি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
১৩ মার্চ শুক্রবার  বাদ জুমা ১ ম জানাযা মতলব নিউ হোস্টেল মাঠ ,বাদ আছর তার ২ য় জানাযা নিজ বাড়ী উত্তর বাইশপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন আর নেই। বৃহস্পতিপার দুপুর পৌনে ৩টার দিকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যানে সহকারী রিয়াজের বরাত দিয়ে চাঁদপুর টাইমসকে জানান, ‘সকালে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে তার অবস্থা বেগতিক দেখে ঢাকায় রেফার করা হয়। আমরা উপস্থিত থেকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে ঢাকা পাঠানোর ব্যবস্থা করি। সেখানে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি অবস্থায় দুপুর ২ টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজনৈতিক এ ব্যক্তিত্ব দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে গেলো বছরের ১৭ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি ২০১৯ সালে মার্চে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন। আরো পড়ুন-মতলবে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে গিয়াস উদ্দিন তার মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এদিতে তার মৃত্যুতে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET