৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • চিতলমারিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত




চিতলমারিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২৬, ২০:৩৪ | 642 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের চিতলমারিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (জানুয়ারি) বিকেলে উপজেলার বড় বাড়িয়া ইউনিয়ন বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -১ (ফকিরহাট মোল্লাহাট চিতলমারী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।

এ সময় আরো উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, জেলা বিএনপি নেত্রী রুনা গাজী, বিএনপি নেতা আহসান হাবীব ঠান্ডা, এডভোকেট শেখ ফজলুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, বিএনপি নেতা মোজাফফর রহমান, সেলিম শেখ, মিলন মীর, মনির খান, দবির খান, পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা, গুলশান থানা মহিলা দলনেত্রী শিরীনা আক্তারসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় কপিল কৃষ্ণ মন্ডল বলেন, আপনাদের সন্তানকে এলাকার স্বার্থে, এই মাটির স্বার্থে জয়যুক্ত করতে হবে। সুযোগ বারবার আসে না, এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে। আজ যা কিছু অর্জন করে নিয়ে এসেছি তা আপনাদের উপর সমর্পন করে যাচ্ছি।

যে নেত্রী কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। তিনি চলে যাওয়াতে আমরা প্রচন্ডভাবে ব্যথিত হয়েছি। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে গেলেও তিনি রেখে গেছেন তার যোগ্যতম উত্তরসূরী। যিনি বাংলাদেশে এসে ইতিমধ্যে সকলের নজর কেড়েছেন। এলাকার উন্নয়নের স্বার্থে তারেক রহমানের মার্কা ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান কপিল কৃষ্ণ মন্ডল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET