চুকনগরে ইনতেফা কীটনাশক কোম্পানির পক্ষ থেকে কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চুকনগর বাজারস্থ মেসার্স আতিকা এন্টার প্রাইজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গাছের চারা বিতরণ করেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব সহিদুল ইসলাম, ইনতেফা কীটনাশক কোম্পানির এরিয়া ইনচার্জ মোঃ নাজমুল হোসেন, টেরিটরি অফিসার এসএম ফরিদুজ্জামান, ইনতেফা কীটনাশক কোম্পানির পরিবেশক ও মেসার্স আতিকা এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মেহেদী হাসান বাবলু, বাজার বণিক সমিতির সহ সভাপতি রবিউল ইসলাম, কৃষক ফাইমুল ইসলাম জনি, সাইফুল ইসলাম, আব্দুল কাদের, সাইদুর রহমান, মশিয়ার রহমান, আন্টু, সোহেল রানা প্রমুখ।
Please follow and like us:









