, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • চৌদ্দগ্রামের উজিরপুর, চিওড়া ও জগন্নাথদিঘী ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি গঠন




চৌদ্দগ্রামের উজিরপুর, চিওড়া ও জগন্নাথদিঘী ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি গঠন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২৩, ২১:২০ | 912 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর, চিওড়া ও জগন্নাথদীঘি ইউনিয়নের যুবদলের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন। উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবুল হাসেম, নাজমুল হাসান মনির, জাকির হোসেন, মোঃ দেলোয়ার হোসেন মজুমদার মাছুম, রফিকুল ইসলাম শামীম। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান রিপনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লতিফুর আলম মজুমদার, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম খলিল অনিক, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ওসমান গণি, মৎস্যজীবিদলের আহবায়ক সুজন রানা ও পৌর যুবদল নেতা গাজী দেলোয়ার হোসেন মোহনসহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ। মতবিনিময় শেষে উজিরপুর ইউনিয়নে নুর মোহাম্মদকে আহবায়ক, মোঃ দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট, চিওড়া ইউনিয়নে নাজমুল হাসান মনিরকে আহবায়ক, দেলোয়ার হোসেন মজুমদার মাছুমকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট ও জগন্নাথদিঘী ইউনিয়নে আবদুর রহিম মজুমদারকে আহবায়ক, মোঃ নুরুন্নবী মানিককে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET