, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত




চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২৫, ২১:৪১ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু। শুক্রবার সন্ধ্যায় ধনুসাড়া ফাযিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রামের টিম লিডার রিয়াদ হোসেন খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ রাজিব আহমেদ রানা, মোঃ খোরশেদ আলম মোল্লা, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়ের, যুগ্ম আহ্বায়ক শরীফ হাসান।

উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ মজুমদারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ খায়ের মজুমদার, শহীদুল ইসলাম, আবুল হাসেম, নূর মোহাম্মদ, রফিকুল ইসলাম শামীম, মোঃ রিপন, মোঃ খোরশেদ আলম, সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, কামরুল ইসলাম ভূঁইয়া, মেয়র হানিফ, ঘোলপাশা ইউনিয়ন যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শরিফুল ইসলাম, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল হালিম ভূঁইয়া, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিউদ্দিনসহ ঘোলপাশা ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে আলমগীর হোসেন, গোলাম মোস্তফা সরওয়ার, সাধারন সম্পাদক পদে শরিফুল ইসলাম, বিল্লাল হোসেন, সাংগঠনিক পদে মোঃ হানিফ ও বাবলু মনোনয়ন পত্র সংগ্রহ করেন। পরে গোলাম মোস্তফা, বিল্লাল হোসেন ও বাবলু সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সমর্থন দিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এতে সভাপতি পদে আলমগীর হোসেন, সাধারন সম্পাদক পদে শরিফুল ইসলাম ও সাংগঠনিক পদে মোঃ হানিফ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান শাহীন ও সদস্য বাইজিদ মির্জা। অপর দিকে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনের শুরুতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মিলাদ-মাহফিল এবং দোয়া মোনাজাত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET