, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামের মুন্সিরহাটে ২৭০ পরিবারের মাঝে বিএনপির ওষুধ বিতরণ




চৌদ্দগ্রামের মুন্সিরহাটে ২৭০ পরিবারের মাঝে বিএনপির ওষুধ বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৬ ২০২০, ২০:৩১ | 951 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২৭০ পরিবারের মাঝে আর্সেনিক এ্যালবাম-৩০ নামের ওষুধ বিতরণ করা হয়েছে। ওষুধগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। শুক্রবার বিকেলে মুন্সিরহাট বাজারে ওষুধ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম সওদাগর। মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ পাটোয়ারীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, মাষ্টার শরীফ মোঃ ইউসুফ, মাস্টার গিয়াস উদ্দিন মোল্লা সেলিম, জসিম উদ্দিন, আবদুল লতিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ দাউদ, প্রচার সম্পাদক মোঃ রিপন, যুবদল নেতা জাফর, জসিম, কবির, কেন্দ্র কমিটির সভাপতি-সেক্রেটারী ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী। করোনা মহামারীর সময়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের জন্য উপহার হিসেবে ওষুধ প্রদান করায় মিয়াবাজারস্থ হ্যানিম্যান হোমিও ক্লিনিকের মালিক ডাঃ আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET