১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • চৌদ্দগ্রামে একাধিক স্থানে প্রশাসনের অভিযান, ৫ লক্ষাধিক টাকা অর্থদন্ড, তিনজনের কারাদন্ড




চৌদ্দগ্রামে একাধিক স্থানে প্রশাসনের অভিযান, ৫ লক্ষাধিক টাকা অর্থদন্ড, তিনজনের কারাদন্ড

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০১ ২০২৬, ২৩:০১ | 658 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে ফসলী জমির মাটিকাটা বন্ধে একাধিক স্থানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিন কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পেছনের জমিতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কর্তন করায় অভিযুক্ত ব্যক্তিকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। অপর আরেকটি অভিযানে উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কর্তন করায় তিন জন অভিযুক্ত ব্যক্তিকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫শ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। এসময় মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা এলাকায়ও অভিযান পরিচালনা করেন তিনি। তবে দেড়কোটা এলাকায় ভ্রাম্যমান আদালতের উপস্থিতির খোঁজ পেয়ে মাটির ট্রাক্টর ও ভেকু রেখে সরে যায়। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগীতায় ছিল।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিন জানান, ফসলী জমির টপ সয়েল রক্ষায় এবং অবৈধভাবে মাটি কাটায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাতে আমরা উপজেলার তিনটি পৃথকস্থানে অভিযান পরিচালনা করি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET