১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে কৃষি জমির মাটি বিক্রির অপরাধে লাখ টাকা জরিমানা ও ভেকু জব্দ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০২৫, ২০:৩২ | 679 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা ও একটি ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) সৈয়দ সাফকাত আলী। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
জানা গেছে, চলতি বছর মাটি ব্যবসায়ীরা কৌশল পাল্টে দিনের পরিবর্তে রাতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটছে। রাত আটটার পর উপজেলার বিভিন্ন অঞ্চলে শুরু হয় ভেকু দিয়ে মাটি কাটা। পরে মাটি ভর্তি করে ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে নেয়া হয় পাশের ইটভাটায়। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তেলিগ্রামের কৃষি জমিতে অভিযান চালিয়ে জমির মালিক শাহনেওয়াজকে এক লাখ টাকা জরিমানা করেন এবং ঘটনাস্থল থেকে একটি ভেকু জব্দ করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সৈয়দ সাফকাত আলী বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET