২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে কোরআনে হাফেজ নিখোঁজ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২০, ১৪:৫৯ | 770 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে খালেদ সাইফুল্লাহ মজুমদার(১৩) নামের এক কোরআনে হাফেজ নিখোঁজ হয়েছে।এ ঘটনায় তার মামা ব্যবসায়ী মোশারেফ হোসেন বাদি হয়ে রোববার থানায় একটি সাধারণ ডায়েরী(নং-৬৮) করেছেন। এদিকে ছেলেকে হারিয়ে পিতা-মাতাসহ আত্মীয় স্বজনের কান্না থামছে না।জানা গেছে, উপজেলার বাতিসা ইউনিয়নের পূর্ব চান্দকরা গ্রামের সৌদিআরব প্রবাসী আবুল খায়েরের ছেলে কোরআনে হাফেজ খালেদ সাইফুল্লাহ মজুমদার তার নানার বাড়ি পাশের পাটানন্দী গ্রামে শুক্রবার বেড়াতে যায়। সেখানে শনিবার বিকেলে হাফেজ খালেদ সাইফুল্লাহ মজুমদার আসরের নামাজ পড়ার জন্য স্থানীয় মসজিদের উদ্দেশ্যে বের হয়। এরপর রোববার সকাল পর্যন্ত সে আর বাড়ি বা নানার বাড়িতে ফিরেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কোন সহৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৮১৮৮৪২৭৯০ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET