দেশব্যাপী খাল খনন কার্যক্রমের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।সুফল পাবে ২৬টি গ্রামের মানুষ। মঙ্গলবার(১২মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র মোঃ নুরুল আমিন এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী ও পৌর বিএনপি নেতা খোরশেদ আলম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর জামায়াত নেতা জাফর ইকবাল লিটন, লিয়াকত শিকদার, মীর হোসেন মীরু প্রমুখ।
চৌদ্দগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ জানায়, স্বর্পলোনা ও মিতল্লা খাল ভারত থেকে শুরু হয়ে চৌদ্দগ্রাম পৌরসভার উপর দিয়ে ডাকাতিয়া নদীর সাথে মিলিত হয়। দুইটি খালেই পলি ও ময়লা জমাট বাঁধায় বিগত ২০২৪ সালের ভয়াবহ বন্যায় পানি প্রবাহ বাঁধাগ্রস্থ হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় চৌদ্দগ্রাম পৌরসভার বিভিন্ন গ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে চৌদ্দগ্রাম পৌরসভার স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রম হাতে নেয় পৌর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে স্বর্পলোনা খালের পৌরসভা অংশের আনুমানিক ৩ কিলোমিটার এবং মিতল্লা খালের কিছু অংশ খনন করা হবে।
Please follow and like us:









