১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় নিহত ১

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ১৬:৫৪ | 1245 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কায় আবুল কালাম ওরফে কালা মিয়া(৮৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের উত্তর পাড়ার ব্যবসায়ী হাফেজ জুবায়ের হুসাইনের পিতা। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোলমানিক্য দীঘির পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সড়ক পার হওয়ার সময় মঙ্গলবার সকালে দ্রুতগামী একটি গাড়ি কালা মিয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বিকেলে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET