২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে চুলার আগুনে সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাই স্ত্রী ও সন্তান নিয়ে খোলা আকাশের নিচে




চৌদ্দগ্রামে চুলার আগুনে সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাই স্ত্রী ও সন্তান নিয়ে খোলা আকাশের নিচে

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২০, ২৩:১৯ | 991 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে চুলার আগুনে সিএনজি চালক মহিন উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘর ও ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়াসহ আনুমানিক চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামে আবদুস সাত্তার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি চালক মহিন উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম রোববার দুপুরে ভাত রান্না করতে চুলায় আগুন জ্বালিয়ে চাউল ধোয়ার জন্য পাশের পুকুরে যায়। কিছুক্ষণ পর পুকুর থেকে রান্না ঘরের উদ্দেশ্যে রওয়ানা করে দেখেন আগুনে ঘর পুড়ে যাচ্ছে। তাৎক্ষণিক রাশেদা বেগমের চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ততক্ষণে সিএনজি চালক মহিন উদ্দিনের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। নিজের থাকার ঘর পুড়ে যাওয়ায় সিএনজি চালক মহিন উদ্দিন এখন পাগল প্রায়। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে তাদের। এদিকে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপুসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সিএনজি চালক মহিন উদ্দিনের নতুন বসতঘর তৈরিতে সহযোগিতা করার জন্য আহবান জানিয়েছেন সচেতন মহল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET