, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে চোলাই মদসহ নারী আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৬ ২০২৬, ১৫:৪৯ | 611 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৪ লিটার বাংলা চোলাই মদসহ মুক্তা রানী নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রানী কুমিল্লা মহানগরের সুজানগর সুইপার কলোনীর মৃত জীবন লালের মেয়ে। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ চট্টগ্রামমুখী সৌদিয়া বাস কাউন্টারের সামনে ২৪ লিটার বাংলা চোলাই মদসহ মুক্তা রানীকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে মুক্তা রানী দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন বলেন, চোলাই মদসহ মুক্তা রানী নামের এক নারীকে আটক করা হয়েছে। মাদক প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET