, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০২০, ১৮:৪২ | 889 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলের কুড়ালের আঘাতে খায়েরুন নেছা নামে গর্ভধারিনী এক মা খুন হয়েছেন। পুলিশ অভিযুক্ত ছেলে আবু বকরকে আটক করেছে। রোববার দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আবু বকর একই গ্রামের মৃত আনোয়ার উল্লাহর পুত্র এবং পিলখানা হত্যাকান্ডের ঘটনায় সাজাভোগী অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য।
জানা গেছে, পিলখানা হত্যাকান্ডের ঘটনায় সাজাভোগ থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আবু বকর(৩০)। তার এমন অবস্থায় সম্প্রতি এক মেয়ে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। নানামুখী সমস্যায় আবু বকরের মানসিক সমস্যা আরও বেড়ে যায়। রোববার দুপুরে নিজ ঘরে জোহরের নামাজ পড়া অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে। খবর পেয়ে এলাকাবাসী ঘাতক ছেলে আবু বকরকে আটক শেষে গণধোলাই দেয়। পরে আবু বকরকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুভ রঞ্জন চাকমা জানান, ঘাতক ছেলেকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET