কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা’র দিকনির্দেশনায় উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তর এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মজুমদার।
শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির আহবায়ক তাহের পলাশীর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নুরুন্নবী পাটোয়ারী নুরু, মোঃ গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেন, গাজী শহিদুর রহমান, আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক ইয়াকুব আলী, দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, ইলিয়াছ পাটোয়ারী, আবদুল মন্নান ব্যাপারী, জসিম মুন্সি, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, পৌর মৎস্যজীবি দলের আহবায়ক মাসুদ রানা সুজন, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:









