, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২৩, ০০:৪০ | 782 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’-এ স্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামেও দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। লাইভ স্টক এন্ড ডেইরি ডেভলপমেন্ট প্রজেক্টের সহযোগিতায় চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবি এম এ বাহার, রাশেদা আখতার, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার। প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের সঞ্চালকের ভুমিকায় ছিলেন ভেটেনারি সার্জন ডা: এমদাদুল হক ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মোঃ নাহিদ হাসান।
প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, গয়াল, দুম্বা, গাড়ল, হাঁস, মুরগি, কবুতর, টার্কি, তিতির, বিভিন্ন জাতের সৌখিন পাখি ও ঘোড়াসহ বিভিন্ন প্রাণী পুষ্টি প্রযুক্তি দুগ্ধজাত পণ্য প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এনিমেল র‌্যাম্পিং প্রদর্শিত হয়েছে। প্রাণীজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মার্কেট লিংকেজ ও ভেলু চেইন সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি খামারীদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন এবং বেসরকারি উদ্যোক্তাগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নির্ধারিত এলাকায় প্রাণি সম্পদ খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জন হল প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET