৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ৩০ ২০২৫, ১৮:৪৪ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব ও প্রশাসনের যৌথ অভিযানে আটক মোঃ জলিল ও আমির হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন আদালত। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান।
র‌্যাব জানায়, মহাসড়কের পাশের হোটেলগুলোতে রোববার রাতে প্রশাসন ও র‌্যাব অভিযান চালিয়ে প্রকাশ্যে অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় মোঃ জলিল ও আমির হোসেনকে আটক করা হয়। জলিল বরিশাল জেলার হিজলা থানার আলী আহম্মদের ছেলে এবং আমির হোসেন চৌদ্দগ্রামের ঈশানচন্দ্রনগর গ্রামের খলিল মিয়ার ছেলে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত মোঃ জলিলকে ৬ মাসের ও আমির হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET