৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাংচুর

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৪ ২০২৫, ০১:৫৯ | 685 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আপন ভাইয়ের বাড়িঘরে হামলা করেছে ভাই-ভাতিজারা। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহ সিরাজুল ইসলাম হামলাকারী আবদুল হক, তার ছেলে আজিজুল হক ও নাজমুল হককে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মোঃ মুরাদ।
অভিযোগে উল্লেখ করা হয়, বাহেরগড়া গ্রামের মরহুম মৌলভী আবদুল করিমের ছেলে শাহ মোঃ সিরাজুল ইসলাম ও আবদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বিভিন্ন সময় আবদুল হকের নেতৃত্বে তার দুই ছেলে আজিজুল হক ও নাজমুল হক বিভিন্ন সময় সিরাজুল ইসলাম ও তার পরিবারের উপর অত্যাচার নির্যাতন করে আসছে। এরই জের ধরে মঙ্গলবার দুপুর আড়াইটায় আবদুল হক লাঠি হাতে নিয়ে সিরাজুল ইসলামের বসত বাড়ীতে প্রবেশ করে এলো পাতাড়ি টিনের বেড়া ভাংচুর করে। এ সময় সিরাজুল ইসলাম বাধা দিলেও তাকেও মারধর করা হয়। সিরাজুল ইসলামের শোর চিৎকার শুনে পরিবারের অন্যরা এগিয়ে গেলে তাদেরকেও আক্রমন করে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে হামলাকারী আবদুল হকসহ অন্যরা পালিয়ে যায়।
স্থানীয় আবদুল হাকিম পাটোয়ারী বলেন, শুনেছি-সম্পত্তির ভাগাভাগি নিয়ে দিনে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়েছে। রাতে ঘর বাড়িতে হামলা হয়েছে। তবে উভয়ে সংযত হওয়া জরুরী।
অভিযোগের বিষয়ে আবদুল হক বলেন, ‘ভাইয়ের সাথে সম্পত্তি বন্টকনামা মামলা চলমান আছে। আমার জায়গায় সে কাজ করছে, তাই আমিই ভেঙেছি। আমার ছেলেরা জড়িত নয়’।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ মুরাদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET