৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই গাঁজাসহ চালক আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২৫, ২১:৫৪ | 712 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই ৩০ কেজি গাঁজাসহ মোঃ জলিল নামের এক চালককে আটক করেছে পুলিশ। চালক জলিল(৪৪) কুমিল্লার সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক আবুল কালাম।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি বাজার এলাকায় উপ-পরিদর্শক আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। অভিযানকালে সন্দেহজনক অবস্থায় একটি প্রাইভেটকার(ঢাকামেট্রো-গ-২৯-৫১৮৬) আটক করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চালক মোঃ জলিলকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত জলিলের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, ‘পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযানের পাশাপাশি সকলকে সোচ্চার হতে হবে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET