, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই ৪০ কেজি গাঁজাসহ আটক ২

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২১, ১৫:২২ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লাটিমী এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকার বোঝাই ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি টিম। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো; কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার শ্রীগাংতা গ্রামের মোঃ ফুল মিয়া এর ছেলে মোঃ জসিম উদ্দিন ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার ইমাম নগর গ্রামের মোঃ আব্দুল জলিল এর ছেলে মোঃ নুরুল কাদের। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী এলাকায় সোমবার ভোরে অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি টিম। অভিযানকালে প্রাইভেটকার বোঝাই ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন ও নুরুল কাদেরকে আটক করা হয়। একই সাথে গাঁজা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে তারা গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
র‌্যাবের অধিনায়ক তালুকদার নাজমুস সাকিব আরও বলেন, ‘মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET