১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • চৌদ্দগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে পৌর সম্মেলনের ব্যানার-জানে না কেউ?




চৌদ্দগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে পৌর সম্মেলনের ব্যানার-জানে না কেউ?

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ১৮:৫৫ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে জিয়া পরিবার ছাড়াও চারজনের ছবি সংযুক্ত করে ‘সম্মেলন-২০১৯ সফল হউক’ নামে একটি ব্যানার টাঙানো হয়েছে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যানারে ছবি থাকা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহিদুর রহমান, কাজী জসিম উদ্দিন ও সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বিএনপি ও যুবদলের সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দসহ এ প্রতিবেদকের কাছে বলেন, সরকার প্রতিহিংসা বশত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে। আমরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। আমরা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার দেখানো পথে বিএনপি করি। কোন গ্রুপিংয়ে বিশ্বাস করি না। তাছাড়া পৌর বিএনপির সম্মেলনের খবর জেলা নেতৃবৃন্দই ভালো জানে। আমাদেরকে এখনও কিছুই জানায়নি। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমাদের তিনজনকে না জানিয়ে কে বা কারা বিএনপি কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়েছে। আমরা এ তীব্র নিন্দা জানাচ্ছি।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET