২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে মাটি কেটে ইটভাটায় নেয়ায় ৩ লাখ টাকা জরিমানা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২৫, ২০:৫০ | 666 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে খাল ও খালের পাশের কৃষি জমির মাটি কেটে ইটভাটায় নেয়ায় ভেকুর মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কনকাপৈত ইউনিয়নের মাসকরা-চন্দ্রপুর কৃষ্ণছড়া ও পাশের কৃষি জমির মাটি কেটে একতা বাজারের অনিক ব্রিকসে নিয়ে যাচ্ছিল সংঘবদ্ধ চক্র। বুধবার দুপুরে ভেকু দিয়ে মাটি কাটা অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিক উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থা  আইন, ২০১০’ এর ১৫ ধারা মোতাবেক ভেকুর মালিক সাইফুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভা ও থানার চৌকস টিম।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলী বলেন, অনুমতি ব্যতিত কৃষি জমির মাটি কাটা দন্ডনীয় অপরাধ। সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্নস্থানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। সর্বশেষ আজকে মাসকরা এলাকায় অভিযান করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET